রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন এরশাদ

শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন এক বিবৃতিতে। বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের এরশাদ বলেন, আমি আশা করি আমাদের সন্তানরা নিরাপদ সড়কের দাবিতে যা করতে পেরেছে তা মাইলফলক হয়ে থাকবে এবং এ মাহাত্ম বজায় থাকতেই তারা ক্লাসে ফিরে যাবে। রবিবার এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতিতে এরশাদ বলেন, শিক্ষার্থীদের এ দাবি এদেশের মানুষের প্রাণের দাবি। এ দাবি আদায়ে কোমলমতি ছাত্র-ছাত্রীরা রাজপথে নেমে যে প্রতিবাদ জানিয়েছে এবং শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে যেভাবে দাবি আদায় করে নিয়েছে -তার জন্য তাদের অভিনন্দন।

তিনি বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে যা করেছে তা যথেষ্ট। আমার বিশ্বাস এ নতুন প্রজন্ম আগামী দিনে দেশের দায়িত্ব গ্রহণ করে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। শিক্ষার্থীদের উস্কানি বা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হওয়া ঠিক হবে না বলেও উল্লেখ করেন এরশাদ।

আরও পড়ুন

সর্বশেষ