শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপবিএনপি এই সরকার ও শেখ হাসিনা অধীনে কোনো নির্বাচনে যাবে না :...

বিএনপি এই সরকার ও শেখ হাসিনা অধীনে কোনো নির্বাচনে যাবে না : আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অনেক বলে আমরা নাকি নির্বাচনে যাব। কিন্তু আমাদের সোজা কথা, খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকার, সবার জন্য সমান সুযোগ, সংসদ ভেঙে দেওয়া ও সেনা মোতায়েন ছাড়া আমরা আমাদের কথা থেকে একচুলও নড়ব না। বিএনপি এই সরকার ও শেখ হাসিনা অধীনে কোনো নির্বাচনে যাবে না। বুধবার জাতীয় প্রেসক্লাবে জিনাপ আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, ‘সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাঁকে চিকিৎসা দিচ্ছে না। এমনকি তাঁকে ভালো খাবারও দেওয়া হচ্ছে না। এসব কিছু করছে সরকার ইচ্ছা করে, যাতে তিনি আরো অনেক বেশি অসুস্থ হয়ে যান। খালেদা জিয়া বাইরে থাকলে তাদের আজীবন ক্ষমতা দখল করে রাখার স্বপ্ন পূরণ হবে না। মির্জা আব্বাস বলেন, ‘এখন আর বিএনপিকে কোনো প্রোগ্রাম করতে দেয় না। আগে পল্টন ময়দান, মুক্তাঙ্গনে আমরা যেকোনো রাজনৈতিক দল প্রোগ্রাম করতে পারতাম। কিন্তু এখন আমাদের আর কোথাও সভা-সমাবেশ করতে দেয় না।

কোটা আন্দোলন নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এসব শিক্ষার্থীর সঙ্গে কীভাবে প্রতারণা করল এ সরকার। তাদের বলা হলো একটা, করল আরেকটা। তাদের দমানোর জন্য হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভাঙা দেওয়া হচ্ছে। কাউকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এসব দেখে এখন মনে হয়, আওয়ামী লীগের মার্কা নৌকা নয়, হাতুড়ি হওয়া উচিত। মির্জা আব্বাস আরো বলেন, ‘আমাদের সন্তানদের চাকরির জন্য কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হয়। আর ১০ লাখ ভারতীয় আমাদের দেশে চাকরি করে প্রতিবছর কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে।

সড়ক দুর্ঘটনা নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘এখন আর কোনো পরিবার তাদের সন্তানকে স্কুলে পাঠিয়ে নিরাপদ বোধ করে না। তারা সারাক্ষণ চিন্তায় থাকে, সন্তান ঘরে ফিরবে তো? তাই এসব চিন্তা থেকে মায়েরা সন্তানদের স্কুলের সামনে সারা দিন বসে থাকে। কারণ তারা জানে, এ সরকারের হাতে আমাদের সন্তানরা নিরাপদ নয়। অথচ আমরা যখন স্কুলে যেতাম, তখন বাবা-মা আমাদের নিয়ে যেতেন না।

গত কয়েক দিনের ঘটনার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘শ্রমিক ও পরিবহন খাতকে ধ্বংস করে দিয়েছে এই শাজাহান খানরা। আমি যখন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, তখন এই শাজাহান খান আমার সঙ্গে দেখা করতে ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড়িয়ে থাকত। কারণ ছিল শ্রমিকদের চাঁদা বাড়ানোর দাবি। শিক্ষার্থীদের নিহতের পর শাজাহান খানের হাসি দেখে আমার ইয়াহিয়া খানের হাসির কথা মনে পড়ে গেছে,’ যোগ করেন মির্জা আব্বাস।

আরও পড়ুন

সর্বশেষ