রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপুলিশকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আইজিপি

পুলিশকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আইজিপি

পুলিশকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ২৪ জুলাই বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

চট্টগ্রাম পুলিশের রেঞ্জ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), নৌ-পুলিশ, শিল্পাঞ্চল পুলিশসহ অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আইজিপি তার বক্তব্যে জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি পুলিশ কর্মকর্তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করারও পরামর্শ দেন বলে জানিয়েছে সভায় উপস্থিত একাধিক সূত্র। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান তার বক্তব্যে পুলিশের ফোর্স সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে আইজিপির দৃষ্টি আকর্ষণ করলে দ্রুত এসব সমস্যা সমাধানে আশ্বাস দেন আইজিপি।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘আইজিপি স্যার আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিষ্ঠার সঙ্গে কাজ করতে নির্দেশ দেন। মো. মাহাবুবর রহমান বলেন, স্যারকে ফোর্স সংকটসহ আমাদের বিভিন্ন সমস্যার ব্যাপারে জানিয়েছি। তিনি বলেন শিগগির এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন।

সভায় চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক এসএম রোকন উদ্দিন, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আবুল ফয়েজ, সিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান, অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান, অতিরিক্ত কমিশনার আমেনা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হালিশহর জেলা পুলিশ লাইন্সে পুলিশের রেঞ্জ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), নৌ পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ সহ অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।

আরও পড়ুন

সর্বশেষ