ভুল চিকিৎসা ও অবহেলায় বেসরকারি ম্যাক্স হাসপাতাল আড়াই বছরের শিশু রাইফা খানের মৃত্যুর ঘটনা তদন্ত করছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চার সদস্যের তদন্ত টিম। ২৪ জুলাই সকাল ১০টার দিকে তদন্ত টিমের চার সদস্য কাজ শুরু করেন। তারা ম্যাক্স হাসপাতালের ১০ তলায় চেয়ারম্যান ডা. শিব শংকর সাহা, মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদগুপ্ত, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্রদেব ও রাইফার চিকিৎসাকালীন কর্তব্যরত নার্স, ওয়ার্ডবয় ও আয়ার সঙ্গে কথা বলছেন। বিএমডিসির সূত্র জানায়, তদন্ত টিমের সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে শিশু রাইফা খানের হাসপাতালে ভর্তি থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় রেকর্ড খতিয়ে দেখবেন। ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত অালী বলেন, বিএমডিসির চার সদস্যের একটি টিম হাসপাতালে এসেছেন। তারা অামাদের সঙ্গে কথা বলছেন।



