স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত সূচনা করেছে আবাহনী ক্রীড়া চক্র। বৃহস্পতিবার ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কোচিং ক্লাবের বিপক্ষে ২৪৮ রান সংগ্রহ করার পর প্রতিপক্ষকে মাত্র ৩৫ রানে গুটিয়ে দেয় আবাহনী। নারায়ণগঞ্জে ফতুল্লায় ২১৩ রানের জয়ের ম্যাচে আবাহনীর পক্ষে আলো ছড়ান দলটির বোলার আল আমিন ও পাকিস্তানি পেসার নাবিল সামাদ। আমিন আট ওভার বোলিং করে ১৬ রানে ছয়টি উইকেট নেন। চারটি উইকেট গেছে নাবিল সামাদের দখলে।
টস জেতা আবাহনী প্রথমে ব্যাটিংয়ে নেমে নাজিম উদ্দিনের ৪৭ ও ইন্ডিকার ৫২ রানে ৪৯ দশমিক ৪ ওভারে ২৪৭ রান সংগ্রহ করে। এর জবাবে ব্যাটিংয়ে নেমে ক্রিকেট কোচিং ক্লাব ২০ দশমিক ২ ওভারে মাত্র ৩৫ রানে অলআউট হয়।




