শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপণ্যবাহী ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ৩

পণ্যবাহী ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ৩

পণ্যবাহী ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। ০৯ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে বাঁশখালী উপজেলার শেখেরখীল রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতদের মধ্যে নুর হোসেন (২৮) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যদের এখনো পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ডিউটি অফিসার এসআই নুরনবী বলেন, মিনিট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ