রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়আজম জে চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুন:নির্বাচিত

আজম জে চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুন:নির্বাচিত

Azam-J-chowdhuryপ্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি পর্ষদের ৪৭৯ তম সভায় সর্বসম্মতভাবে আজম জে চৌধুরীকে আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করেছে, যা ১লা জুন ২০১৮ থেকে কার্যকর।

আজম জে চৌধুরী বাংলাদেশের একজন বরেণ্য শিল্পপতি এবং উদ্যোক্তা। তিনি ইস্ট কোস্ট গ্র“পের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী। একই সঙ্গে তিনি কনসলিডেটেড টি এন্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেড (প্রাক্তন জেমস্ ফিনলে লিমিটেড) -এরও চেয়ারম্যান। জনাব চৌধুরী এমজেএল (MJL) বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশে এক্সন (Exxon) মবিল কর্পোরেশন এর অধিভূক্ত। তিনি ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড (OPL) এর পরিচালক, এটি বাংলাদেশের এলপিজি খাতে বৃহত্তম অপারেটর। তিনি ওমেরা সিলিন্ডার লি: এবং ওমেরা ফুয়েল লি: এরও পরিচালক।

জনাব চৌধুরী বাংলাদেশ এনার্জি কোম্পানীজ এসোসিয়েশন (BECA) এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ এলপিজি অপারেটরস্ এসোসিয়েশন (LOBA) এর ভাইস প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানীজ (BAPLC) এর প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (CDBL) পরিচালক। জনাব চৌধুরী ২০১২ সাল হতে বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট। তিনি বর্তমানে কুর্মিটোলা গলফ ক্লাবের অডিট ও ফাইনান্স কমিটিরও চেয়ারম্যান। এছাড়াও  (২০০১-২০০৫) পর্যন্ত তিনি গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তাঁর ব্যবসায়িক এবং সামাজিক সুখ্যাতির কারণে হাঙ্গেরীয় সরকার তাঁকে বাংলাদেশে অনারারী কনসাল অব হাঙ্গেরী নিযুক্ত করেছে।

আরও পড়ুন

সর্বশেষ