রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেবপ্রিয়ের বাসায় ফখরুল, মজীনা ও পঙ্কজ

দেবপ্রিয়ের বাসায় ফখরুল, মজীনা ও পঙ্কজ

সিপিডির সম্মানিত ফেলো ড: দেবপ্রিয় ভট্টাচার্যের বাসায় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ, কানাডার হাই কমিশনার হিথার ক্রুডেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ আহমেদ।

বৃহস্পতিবার রাত আটটার দিকে গুলশান-২-এ ড: দেবপ্রিয় ভট্টাচার্যের বাসভবনে যান তারা। রাত ১১টার দিকে বাসা থেকে বের হন তারা। সূত্র জানায়, তারা সেখানে বৈঠকে বসেছিলেন। ড: দেবপ্রিয়র বাসায় রাতের খাবারও খেয়েছেন তারা। তবে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বৈঠকে পিডি’র চেয়ারম্যান অধ্যাপক ড. রেহমান সোবহান, সিপিডি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান, জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটুও এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ