বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার জাতীয়তাবাদী সমথির্ত সিনিয়র চিকিৎসক এবং বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন খালেদা।




