শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়এইচএসসির পুনর্মূল্যায়নের ফল ১০ সেপ্টেম্বর

এইচএসসির পুনর্মূল্যায়নের ফল ১০ সেপ্টেম্বর

এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। আটটি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ডে দুই লাখ ৩৬ হাজার ৮৮৮টি খাতা পুনর্মূল্যায়নের আবেদন পড়েছে। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পুনর্মূল্যায়নের ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়াও টেলিটকের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সর্বশেষ