বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এফএসআইবিএলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

এফএসআইবিএলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২ দিনব্যাপী বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রিজেন্সি হোটেলে ৫ ও ৬ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, অধ্যক্ষ, ট্রেনিং ইনস্টিটিউট, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০১৭ সালের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং ২০১৮ সালের জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ