যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে নগরীর নগরীর টাক শাহ মিয়া হাফেজখানা ও এতিমখানার শীতার্ত বাচ্চাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সম্প্রতি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আয়োজনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুবপ্রধান ও জেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ।
এসময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল, সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল, অফিস বিভাগীয় প্রধান রাজীব দে সহ অন্যান্য কার্যকরী পর্ষদের সদস্য, মুক্তদল সদস্য, স্কুল-কলেজের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের নিত্য নতুন সামাজিক কাজের মাধ্যমে তারা নিজেদের সুনাম সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সব সময় শীতার্ত জনগোষ্ঠীর ও আর্তপীড়িত জনসাধারনের সহয়োগিতার চেষ্টা করে থাকে এটি তারই একটি ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যৎতেও এধনণের সেবা কাজ অব্যাহত থাকবে। মানবতার সেবায় সমাজের সকল সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।




