শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়১ সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু

১ সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

১ সেপ্টেম্বর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা। দলের পক্ষ থেকে দেশব্যাপী সাংগঠনিক সফরের উদ্যোগের পাশাপাশি নেয়া হয়েছে নানা পদক্ষেপ। নেতারা বলছেন, প্রচারণায় বড় ধরণের চমক নিয়ে আসছে আওয়ামী লীগ।

গত কয়েকটি জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী নৌকার জন্য ভোট চাইলেও জাতীয় নির্বাচনকে সামনে রেখে, ১  সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে দলটির আনুষ্ঠানিক প্রচারণা। দলের সর্বশেষ কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুযায়ী, দলের জেষ্ঠ্য নেতাদের নেতৃত্বে ১৫টি টিম দেশব্যপী সফরকালে সরকারের সাফল্য ও বিরোধীজোটের অপতৎপরতা তুলে ধরবেন। এরই মধ্যে, তৃণমূল নেতাদের কাছে পৌঁছে গেছে সাধারণ সম্পাদকের দিকনির্দেশনামূলক চিঠি। এতে নির্বাচনে জয়ী হতে ১৫টি করনীয়ের ওপর জোর দেয়া হয়েছে।

নতুন কিছু সদস্য যোগ দিলেও দলীয় সভানেত্রীর তত্বাবধানে এইচ টি ইমামের নেতৃত্বে পুরনো নির্বাচনী কমিটিই দায়িত্ব পেয়েছে এই বিশাল কর্মযজ্ঞের। তবে এবারের প্রচারণায় আসছে নতুন চমক। রাজধানীর পাশাপাশি সারাদেশে বিলবোর্ড ও পোস্টার তো থাকছেই। সাথে যোগ হচ্ছে ফোনে ভয়েস ম্যাসেজ, টেলিভিশনসহ বিভিন্ন গনমাধ্যমে বিজ্ঞাপন, পুস্তিকা, গ্রামে গ্রামে সরকারের উন্নয়নের ভিডিও চিত্রের মত প্রযুক্তি নির্ভর আধুনিক উপকরণ। কর্মীদের দেয়া হবে প্রশিক্ষণও।

সুপরিকল্পিত প্রচারণার মাধ্যমে বিরোধীজোটের সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচারের জবাব দিয়ে জনগনের কাছে আওয়ামী লীগ পৌঁছুতে পারবে বলে আশা করছেন দলীয় নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ