রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে জর্ডানের রানি

কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে জর্ডানের রানি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ।  পরিদর্শন শেষে ২৩ অক্টোবর বেলা দুইটার দিকে বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেন। কক্সবাজার জেলা প্রশাসন সূত্র  বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন।  সেখান থেকে সড়কপথে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) সূত্র জানায়, প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দেখতে যান জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। সেখানে তিনি রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। পালিয়ে আসা নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন। কীভাবে মিয়ানমার সেনারা তাদের ওপর নির্মম অত্যাচার করেছে সেসব কথা শোনেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশের কক্সবাজারে আসেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এসময় তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

আরও পড়ুন

সর্বশেষ