রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআশরাফুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের শোক

আশরাফুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের শোক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পৃথক পৃথক শোক বিবৃতিতে মরহুমার আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা। ২৩ অক্টোবর সকাল সাড়ে ৮টায় (যুক্তরাজ্যের স্থানীয় সময় ২২ অক্টোবর দিবাগত রাত তিনটা দশ মিনিটে)  লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শিলা ইসলাম। লন্ডনের একটি স্কুলের শিক্ষিকা শিলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর এবং তিনি একমাত্র মেয়ে রিমা আশরাফসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন

সর্বশেষ