শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিএনপির স্থায়ী কমিটির বৈঠক সোমবার

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সোমবার

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২৩ অক্টোবর রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির দলীয় কার্যালয় নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৈঠকে কুমিল্লার আদালতে হাজিরা, সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর্যালোচনা, ইসিকে দেওয়া প্রস্তাবনার পর্যালোচনা, সহায়ক সরকারের রূপরেখাসহ আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের পরবর্তী কর্মসূচি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেও জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ