রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঝাউতলা ওয়ারলেস কলোনীতে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ব্যাতিক্রমধর্মী আয়োজন

ঝাউতলা ওয়ারলেস কলোনীতে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ব্যাতিক্রমধর্মী আয়োজন

১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস ((Global Hand Washing Day) সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) এর সদস্য সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে ১৫ই অক্টোবর দিবসটি রাজধানী ঢাকাসহ দেশের ১২টি স্থানে উৎসাহ উদ্দীপনার মাধ্যেমে একযোগে আয়োজন করা হয়েছে। নিরাপদ খাদ্য ও হাত ধোয়া বিষয়ে দেশের চলমান প্রচার প্রচারনার গতি সঞ্চারে এ বছরের প্রতিপ্রাদ্যের ((Our Hands, Our future!) আমাদের হাত আমাদের ভবীষ্যত। তারই অংশহিসাবে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা FAO এর Food Safety Project এর সহযোগিতায় বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) এর উদ্যোগে সরার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গনসচেতনতা সৃষ্ঠি করতে প্রচারনা কর্মসুচির অংশহিসাবে চট্টগ্রামে দিবসটি উদযাপন উলক্ষে ২দিনব্যাপী কর্মসুচির আয়োজন করেছে বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) এর সদস্য সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় ও নগর কমিটি।

কর্মসুচির আওতায় ১৫ অক্টোবর বিকালে ঝাউতলা ওয়ারলেস কলোনী বঙ্গবন্ধু বিদ্যাপীঠ মিলনায়তনে  সুবিধা বঞ্চিত সরকারি/বেসরকারি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘আমাদের হাত, আমাদের ভবীষ্যৎ’ শীর্ষক ছবি আকাঁ প্রতিযোগিতা আয়োজন করা হয়। ১৭ অক্টোবর ২০১৭ইং এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যালী শেষে পুরস্কার বিতরন ও  আলোচনা সভায় ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটিকর্পোরেশনের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ। আলোচনায় অংশনেন কাট্টলী ইসলামিক সমাজ কল্যান পরিষদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ মাসুদ,  সমাজ সেবা অধিদপ্তরের সরকারী শিশু নিবাসের সমাজসেবা কর্মকর্তা নবিউল হক, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক জানে আলম, ক্যাব পাহাড়তলী থানার হারুন গফুর ভুইয়া, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ, আইএসডিই বাংলাদেশ’র কর্মসুচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মোঃ জহুরুল ইসলাম, সিএসডিএফ’র মাহবুবুল আলম, আজগর হোসেন প্রমুখ। হাত ধোয়ার নিয়ে কলাকৌশল ব্যাখ্যা করেন সমাজ সেবা কর্মকর্তা নবিউল হক। পরে অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এর আগে কর্মসুচির আওতায় ১৫ অক্টোবর ঝাউতলা ওয়ালেস কলোনী বঙ্গবুন্ধ বিদ্যাপীঠ সুবিধা বঞ্চিত সরকারি/বেসরকারি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে “আমার হাত, আমার ভবীষ্যৎ” শীর্ষক  ছবি আকাঁ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৪র্থ শ্রেনীতে টিকেট প্রিন্টিং প্রেস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবরিনা বিনতে আলো ১ম, ইউসেপ স্কুলের সুহেদা আকতার ২য়, ওয়ালেস কলোনী ঝাউতলা উচ্চ বিদ্যালয়ে আফরিন আকতার ৩য় এবং ৫ম শ্রেনীতে ঝাউতলা ওয়ালেস কলোনী উচ্চ বিদ্যালয়ের সুমি আকতার ১ম, ওব্যাট প্রাথমিক বিদ্যালয়ে প্রিয়া আকতারর ২য়, ওব্যাট প্রাথমিক বিদ্যালয়ের জেসমিন আকতার তৃতীয় স্থান অধিকার করেন।

সঠিক সময়ে ও সঠিক ভাবে হাত ধোয়ার অভ্যাস রপ্ত করতে পারলে বেশ কটি প্রাণঘাতি রোগ বিশেষ করে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, টাইয়য়েড জন্ডিস এর প্রকোপ থেকে রক্ষা পাওয়া সহজ। কোমলমতি ছাত্র/ছাত্রীদের মাঝে এই হাত ধোয়ার অভ্যাস অতি গুরুত্বপূর্ন কারন তারা এসব রোগে বেশী আক্রান্ত হয় এবং শিশু কালই সুঅভ্যাস গঠনের প্রকৃত সময়। অন্যদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ২০৩০ এ শিক্ষা, স্বাস্থ্য ও অসমতা হ্রাস বিষয়ক প্রধান তিনিট লক্ষ্যমাত্রা অর্জনে হাতধোয়া বিশেষ অবদান রাখতে পারে। বিশেষ করে স্বাস্থ্যঝুকি হ্রাস, ছাত্রছাত্রীদের স্কুলগামীতার হার বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠিার কর্মঘন্টা ও আয়বৃদ্ধিতে হাতধোয়ার অবদান বেশী। এছাড়াও গবেষনায় প্রমানিত হয়েছে যে হাতধোয়া কর্মসুচিতে ব্যয় আনুসাঙ্গিক অন্যান্য কর্মসুচিতে ব্যয়ের তুলনায় অনেক বেশী ফলদায়ক। বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা FAO এর Food Safety Project এর সহযোগিতায় বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) সদস্য সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় ও নগর কমিটির উদ্যোগে এর উদ্যোগে সরার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গনসচেতনতা সৃষ্ঠি প্রচারনা কর্মসুচির অংশহিসাবে চট্টগ্রামে দিবসটি উদযাপন উপলক্ষে ২দিনব্যাপী কর্মসুচির সমাপনী উপলক্ষে আয়োজিত সমাবেশে বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন।

বক্তাগন আরো বলেন সরকার সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নানামূখী কর্মকান্ড পরিচালনা করছে। তাই প্রতিটি পরিবারে নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এবং রান্না, পরিবেশন বা গ্রহনের সময় দষণের কবলে যেন না পড়ে সে বিষয়ে অনেক বেশী যতবান হতে হবে। সেকারনে পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সঠিক পদ্ধতিতে হাতধোয়া সম্পর্কে সকলকে পরিস্কার ধারনা দিতে হবে এবং হাতধোয়ার জন্য পর্যাপ্ত পানি ও সাবান হাতে নাগলে রাখতে হবে। সকল পরিবার, স্কুল ও প্রতিষ্ঠানে যাতে এব্যবস্থাগুলি চলমান তাকে তা নিশ্চিত করার পাশাপাশিহাতধোয়ার অভ্যাস দূঢ করতে পরিবারের বয়োজৈষ্ঠ ও শিক্ষক/শিক্ষিকাদেরকে উদ্যোগ নিতে হবে।

বক্তাগন নিরাপদ খাদ্য আন্দোলনকে তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা বিকাশে আরো উদ্যোগ গ্রহন বিশেষ করে শিশু কিশোরদের মাঝে এ বিষয়ে সচেতনতা সৃষ্ঠি করার জন্য সরকারী বেসরকারী উদ্যোগ এবং খাদ্য উৎপাদন, বিপনন কাজে নিয়োজিত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আরো উদোগেী হবার আহবান জানান। বক্তাগন ক্ষোভ প্রকাশ করে বলেন ব্যবসায়ীরা সামাজিক দায়বদ্ধতার নামে বিশাল বিশাল বিজ্ঞাপন প্রদান, রাজনৈতিক উদ্দেশ্যে দান খয়রাত করলেও ভোক্তাদের মাঝে সচেতনতা সৃষ্ঠিতে কোন অর্থ ব্যায় করছে না। অথচ ভোক্তাদের টাকায় তারা দিনে দিনে কোটিপতি হচ্ছেন। আবার অনেকেই এই টাকা রাজনৈতিক উেেদ্দশ্যে ব্যয় করলেও ভোক্তাদের জন্য কানাকড়িও জুটছে না।

ক্যাব আয়োজিত বিশ্ব হাতধোয়া দিবসের অনুষ্ঠান মালায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশগ্রহন করেন তাদের মধ্যে রয়েছে টিকেট প্রিন্টিং প্রেস সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঝাউতলা ওয়ারলেস কলোনী উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু বিদ্যাপীঠ, ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল, ব্র্যাক স্কুল ওয়ারলেস কলোনী, আইএসডিই সক্রেটিস লানিং সেন্টার, আইএসডিই রউফ লানিং সেন্টার, আইএসডিই নুরজাহান লানিং সেন্টার।

ঝাউতলা ওয়ালেস মতো সুবিধা বঞ্চিত এলাকায় বিশ্ব হাতধোয়া দিবসের ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালা আয়োজনে এলাকায় বিশেষ সাড়া ও কৌতুহলের সৃষ্ঠি হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় সকল অংশগ্রহনকারীবৃন্দকে সাবান ও পুরস্কার প্রদান করায় শিক্ষার্থী ও অভিভাবকগন প্রশংসা করেন। তারা আশা করে এভাবে বিভিন্ন দিবসে তাদের এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহন করলে তাদের উৎসাহ অনেক বেশী বেড়ে যাবে। এ জন্য তারা ক্যাবকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

সর্বশেষ