রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা নিশিথার চারটি বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা নিশিথার চারটি বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী তূর্ণা নিশিথা ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ ব্যাহত হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা বিরতি করে। সোমবার ভোর ৪টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পর ওই দুর্ঘটনা ঘটে। পরে লাইনচ্যুত হওয়া বগিগুলো রেখেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তূর্ণা। দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ