রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপআ'লীগের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে আজ

আ’লীগের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে আজ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফ যাচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তারা উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণে অংশ নেবেন। রোববার দলটির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে, মঙ্গলবার উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে অগ্রবর্তী টিম হিসেবে যাচ্ছে ওই প্রতিনিধিদল।

আরও পড়ুন

সর্বশেষ