ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় আগুনে সাতটি বস্তিঘর ও তিনটি দোকান পুড়ে গেছে।
বুধবার রাত নয়টার দিকে জাকির সওদাগরের বস্তিতে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কিসের থেকে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, কালামিয়া বাজার এলাকায় জাকির হোসেনের মালিকানাধীন একটি বস্তিতে আগুন লাগে। এতে সাতটি ঘর ও তিনটি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি জসিম উদ্দিন।




