চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে যোগদান করলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুস সালাম। নগরীর সুফি আমানত খান শাহের (র.) মাজার জেয়ারত শেষে ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে যোগদান করেন তিনি। এমএ সালাম যোগদানপত্র সই করে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জর অধিকারীর কাছে হস্তান্তর করেন করেন। যোগদানকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সচিব শাব্বির ইকবাল, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান।




