যশোর সদর উপজেলার শানতলা এলাকায় বাসের ধাক্কায় থ্রি-হুইলারের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন। ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন এ তথ্য জানিয়েছেন।