শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করলেন জয়

সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করলেন জয়

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

সংবাদপত্র, অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।রবিবার ইফতারের পরে গণভবনে জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে জয়ের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।এতে দেশের রাজনীতি ও অর্থনীতিসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর প্রধান সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফরিদ হোসেন প্রমুখ।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।জানা গেছে, গণমাধ্যমের বিভিন্ন স্তরের সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া মতবিনিময়ের অংশ হিসেবেই জয়ের এ আয়োজন। পর্যায়ক্রমে অন্যান্য স্তরের সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ