রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআদালত যেটা করেন সেটাই ন্যায় বিচার

আদালত যেটা করেন সেটাই ন্যায় বিচার

মীর কাসেম আলীর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, যেহেতু তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তাই, আমরা আশা করেছিলাম আদালত মৃত্যুদণ্ড না দিয়ে খালাস দেবেন। তবে সর্বোচ্চ আদালত যেটা করেন, সেটাই ন্যায় বিচার। মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আপিল বিভাগের রায়ের পর মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, তিনি (মীর কাসেম) একজন সমাজসেবক। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা হাসপাতালসহ বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার অবদান আছে। তিনি একজন সজ্জ্বন ব্যক্তি, তার বিরুদ্ধে অপরাধগুলো প্রমাণ করা যায়নি। এসব বিবেচনায় তাকে খালাস দেবেন আদালত আশা করেছিলাম। তিনি বলেন, আমি বারবার চিৎকার করে বলেছি, ভবিষ্যতে যদি দেখা যায়, সাজাটা সঠিক হয়নি তখন আর সংশোধন করা যাবে না। যে মিথ্যা অভিযোগ ও সাক্ষ্যপ্রমাণ দিয়ে তার বিরুদ্ধে রায় দেয়া হয়েছে ভবিষ্যত প্রজন্ম এর বিচার করবে। অ্যাডভোকেট খন্দকার মাহবুব বলেন, যেহেতু সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন। এটা সঠিক হয়নি, এটা আমার পক্ষে বলা সম্ভব না। কারণ, সর্বোচ্চ আদালত যেটা করেন, সেটাই ন্যায়বিচার।

আরও পড়ুন

সর্বশেষ