মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাংলাদেশের শিপইর্য়াডগুলোতে অনেক পরিবর্তন এসেছে

বাংলাদেশের শিপইর্য়াডগুলোতে অনেক পরিবর্তন এসেছে

বাংলাদেশে নিযুক্ত থাইল্যন্ডের রাষ্ট্রদূত প্যানপিমন সোয়ানাপুগন্স বলেছেন, ‘বাংলাদেশের শিপব্রেকিং ইয়ার্ডগুলো পশ্চিমা দেশগুলোর নেতিবাচক দৃষ্টিভঙ্গী কাটিয়ে পরিবেশগতভাবে পূর্বের চেয়ে অনেক পরিবর্তন এনেছে। রোববার দুপুরে পিএইচপি শিপইয়ার্ড পরির্দশন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি এ শিল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ শিল্পে এখন অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, ফলে দুর্ঘটনা অনেকাংশে কমে এসেছে।’

থাইল্যান্ডের রাষ্ট্রদুত আরও বলেন, ‘পিএইচপি শিপইয়ার্ডের মত করে অন্য ইয়ার্ডগুলো গড়ে উঠলে পরিবেশগতভাবে বর্হিবিশ্বের দুর্নাম কাটিয়ে উঠা সম্ভব। তিনি পিএইচপি ইয়ার্ডকে উন্নয়নের মডেল হিসাবে উল্ল্যেখ করেন। এর আগে দুপুর দুইটায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত পিএইচপি শিপইয়ার্ড পরির্দশনে এলে শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ জহিরুল ইসলাম রিংকু রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান।এসময় পিএইচপি ফ্যমিলির ভাইস চেয়ারম্যান মোহম্মদ মহসীন উপস্থিত ছিলেন।

পিএইচপি ফ্যমিলির ভাইস চেয়ারম্যান মোহম্মদ মোহসীন বলেন, এদেশের জাহাজভাঙা শিল্পকে পরিবেশ দূষনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। নরওয়েসহ অনেক দেশ এ ব্যপারে এগিয়ে এসেছে।বাংলাদেশ সরকারও কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ থাই রাষ্ট্রদুত এখানে এলেন। আমরা আশা করি শ্রীগ্রই এ শিল্প সম্পর্কে সকলের নেতিবাচক মনোভাব দুর হবে। পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সাথে থাই দুতাবাসের মিস চুমপুনাত ফাস্যুপান ও পাচারাপুল পেড্রামপাচ, সিপি চেয়ারম্যান সুনতিপাদা সুচাত ও থাই অনারারি কন্সাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ