সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনস্বর্ণ চোরাচালান মামলায় ১০ বছরের কারাদণ্ড

স্বর্ণ চোরাচালান মামলায় ১০ বছরের কারাদণ্ড

স্বর্ণ চোরাচালান মামলায় মো. সেলিম উদ্দিনকে (৩৭) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৬ জুন সিনিয়র স্পেশাল জজ মো. শাহেনূরের আদালত এ রায় দেন। মহানগর পিপি ফখর উদ্দিন জানান, ফটিকছড়ির রোসাংগীরির মৃত সুলতান আহমদের ছেলে সেলিম ২০১৪ সালের ২৪ জানুয়ারি ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দর কাস্টমস তার কাছে ২৪টি সোনার বারে ২ কেজি ৮০০ গ্রাম সোনা পায়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা বিএম আবদুল্লাহ আল মাসুম ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি ধারায় সেলিমের বিরুদ্ধে চোরাচালান মামলা দায়ের করেন পতেঙ্গা থানায়। একই বছরের ৪ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ২০১৫ সালের ৯ জুন চার্জ গঠন হয়। আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি সেলিমকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। তিনি জানান, আসামি সেলিম বর্তমানে হাজতে আছেন।

আরও পড়ুন

সর্বশেষ