ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও জোটের নেতা বেগম খালেদা জিয়া যোগ দিচ্ছেন।
আজ শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, ওলামা-মাশায়েখসহ বিভিন্ন পেশার লোকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
গতকাল শুক্রবার এক বার্তায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ইফতারের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে ফাঁসি ও যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব রায় প্রত্যাখ্যান করে জাতায়াত-শিবির বিভিন্ন কঠোর কর্মসূচি দিলে প্রাণহানিসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় জামায়াতের এসব কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। কেউ কেউ আবার জামায়াতকে নিষিদ্ধ কারারও দাবি জানান।
তবে জামায়াতের শীর্ষ নেতাদের রায়ে বিএনপির পক্ষ কোনো প্রতিক্রিয়া না জানালেও ইফতার পার্টিতে যোগ দিচ্ছেন দলীয় প্রধান খালেদা জিয়া।




