ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিসিএস পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে আন্দোলনের নামে ভাঙচুরকারীরা সব ধরনের চাকরিতে অযোগ্য।ভিডিও ফুটেজ দেখে কোটাবিরোধী আন্দোলনে ভাঙচুরকারীদের শনাক্ত করা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারের রায়ে কোনো প্রতিক্রিয়া না দেখায় বিএনপি প্রমাণ করেছে যে, তারা যুদ্ধাপরাধীদের সমর্থন করে।
রোজার মাসে হরতাল দিয়ে জমায়াত আরেক মানবতাবিরোধ অপরাধ জামায়াত করেছে বলেও মত দেন তিনি।
গাজীপুরসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের কারণ বিশ্লেষণ এবং দলীয় সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের এ বৈঠক আহ্বান করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়।
আগামী শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠক হবে। ওই বৈঠকেও সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। জানা গেছে, ওই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের করণীয় এবং সংগঠনকে ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা হবে। 25




