বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদুদক আসলাম চৌধুরীর দূর্নীতি অনুসন্ধানে নেমেছে

দুদক আসলাম চৌধুরীর দূর্নীতি অনুসন্ধানে নেমেছে

বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীর বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৮ মে দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান, অনুসন্ধান কমিটির কর্মকর্তা হিসেবে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাইজিং গ্রপ, একাধিক সিএনজি স্টেশন ও লবণ কারখানাসহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ