বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিনাশকতা ও বোমা বিস্ফোরণের মামলায় জামিন মিন্টুর

নাশকতা ও বোমা বিস্ফোরণের মামলায় জামিন মিন্টুর

নাশকতা ও বোমা বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুসহ দলটির ২৯ নেতার বিরুদ্ধে ১৮ মে সকালে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিকেলে আদালতে আত্মসমর্পণ করে মিন্টু জামিনের আবেদন জানালে আদালত জামিন মঞ্জুর করেন। বিষয়টি  জানান মিন্টুর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।

এর আগে ১৮ মে সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ পত্র আমলে নিয়ে ২৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০১৫ সালের ৬ জানুয়ারি হরতাল অবরোধে নাশকতা ও বোমা বিস্ফোরণের অভিযোগ এনে পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়েছিলো। গত ১৪ ফেব্রুয়ারি মামলাটিতে পল্টন থানার এসআই বিবেকানন্দ দেবনাথ ঢাকা সিএমএম আদালতে মির্জা ফখরুলসহ ৫৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সম্প্রতি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। সে অনুযায়ী বুধবার মামলাটির চার্জশিট বিচারের জন্য আমলে গ্রহণ করে চার্জশিটে পলাতক দেখানো এবং জামিন গ্রহণ না করা ২৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে শুধু আব্দুল আওয়াল মিন্টু জামিন পেলেন।

আরও পড়ুন

সর্বশেষ