সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঅগণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অচিরেই ঐক্যবদ্ধ আন্দোলন

অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অচিরেই ঐক্যবদ্ধ আন্দোলন

অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অচিরেই দেশের সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চরণ করেছেন বিএনপির যুগ্ম সম্পাদক আসলাম চৌধুরী। তিনি বলেন, সরকার বর্তমানে একদলীয় শাসন ব্যবস্থায় দেশ পরিচালনা করছে। জনগণের কন্ঠরোধ করে চলমান শাসন ব্যবস্থায় ক্ষমতা কখনো চিরস্থায়ী করা যাবে না। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। সোমবার বিকেলে উত্তর জেলা বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ হালিম, ইসহাক কাদের চৌধুরী, ছালাউদ্দিন, অধ্যাপক ইউনুচ চৌধুরী, চাকসু ভিপি নাজিম উদ্দিন, নুর মোহাম্মদ,অ্যাডভোকেট আবু তাহের, সেকান্দর চৌধুরী, আব্দুল আওয়াল চৌধুরী, ডা. খোরশেদ জামিল, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, ইউসুফ নিজামী, এহসানুল হক চেয়ারম্যান, সৈয়দ নাছির, যুবদল সভাপতি কাজী সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সোলাইমান মঞ্জু, ইউনুচ চৌধুরী, তফাজ্জ্বল আহম্মদ, জহুরুল আলম জহুর প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ