রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইলেকট্রনিক পাসপোর্ট প্রবর্তিত হলে এ খাতে কোনো জালিয়াতি সম্ভব হবে না

ইলেকট্রনিক পাসপোর্ট প্রবর্তিত হলে এ খাতে কোনো জালিয়াতি সম্ভব হবে না

উন্নতমানের নিরাপদ ভ্রমণ দলিল ‘ইলেকট্রনিক পাসপোর্ট’ প্রবর্তনের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পাসপোর্ট প্রবর্তিত হলে এ খাতে কোনো জালিয়াতি সম্ভব হবে না। ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং দেশের ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরে ২৪ এপ্রিল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ছাড়াও মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।

পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা পাসপোর্ট ও ইমিগ্রেশন সেক্টরকে আরও আধুনিক সেক্টরে পরিণত করতে চাই। আমাদের সরকার পাসপোর্ট সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে চায়। পর্যায়ক্রমে সারা দেশে আঞ্চলিক পাসপোর্ট অফিস স্থাপন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ