শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সীমান্তে বিএসএফের গুলিতে বাংলদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলদেশি নিহত

কুড়িগ্রামের মোল্লারচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনসুর আলী (৪৫) এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনসুর আলী (৪৫) উপজেলার বামনেরচর এলাকার সমেজ উদ্দিনের ছেলে। তার লাশ রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি এবিএম সাজিদুল ইসলাম। রৌমারী ইউনিয়নের চেয়ারম্যানের আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে তিনি জানান, ভারতের কুসনিমারা এলাকা থেকে গরু আনতে গিয়েছিলেন একদল বাংলাদেশি। ভোরে মোল্লারচর সীমান্ত দিয়ে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ সদস্যরা গুলি করে। এতে মনসুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা অন্যরা তার লাশ নিয়ে এসে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যান।

মোল্লারচর সীমান্তে দায়িত্বরত জামালপুর বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রকিবুল হাসান বলেন, গরু ব্যবসায়ীদের দ্বন্দ্বে, না বিএসএফের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন তা পতাকা বৈঠকের পর জানা যাবে। পতাকা বৈঠকের জন্য বিএসএফকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ