রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস সংঘর্ষে ৩ আনসার নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস সংঘর্ষে ৩ আনসার নিহত

হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সুরাবৈ এলাকায় ট্রাক ও বাসের সঙ্গে সংঘর্ষে তিন আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। ১৫ মার্চ সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জিয়াউল হক (৩০), সজিব মিয়া (২৮) ও বাবুল মিয়া (২৫)। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে আনসার সদস্যবাহী একটি বাস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল যাচ্ছিলো। পথে হবিগঞ্জের সুরাবৈ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ২০ আনসার সদস্য আহত হন। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ