ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা মালিন্দো এয়ারের একটি ফ্লাইট থেকে আনুমানি ১৫ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। ২৫ জানুয়ারি রাত সোয়া ১১টার দিকে শাহজালালে অবতরণের পর মালিন্দো এয়ারের ওডি ১৬২ ফ্লাইটের সিটের নিচে মুড়িয়ে রাখা এ স্বর্ণ জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।



