রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকীতে খালেদা জিয়ার শ্রদ্ধা

জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকীতে খালেদা জিয়ার শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকীতে তার সমাধাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন সাবেক প্রধানমন্ত্রী। এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও মোহাম্মদ শাহজাহান খান প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দেন। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ