রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়১৫ ফেব্রুয়ারির মধ্যে মেনে নেওয়া না হলে লাগাতার আন্দোলন ও কঠোর কর্মসূচি

১৫ ফেব্রুয়ারির মধ্যে মেনে নেওয়া না হলে লাগাতার আন্দোলন ও কঠোর কর্মসূচি

এপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চারদফা দাবি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে মেনে নেওয়া না হলে লাগাতার আন্দোলন ও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির মহাসচিব ইয়াত আলী খান। ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। চারদফা দাবির মধ্যে রয়েছে- তাদের চাকরি জাতীয়করণ, বিনা শর্তে নতুন স্কেলে অন্তর্ভূক্তিকরণ, অবসর কল্যাণ ট্রাস্টের টাকা ৬ মাসের মধ্যে প্রাদন ও অনুদান শব্দ বাদ দিয়ে (বেতন ভাতা বাবত সরকারি অংশ) সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী, সহ-সভাপতি মাহমুদা খানম, যুগ্ম মহাসচিব ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সদস্য মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ