রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৫ মামলার আসামি কালা জনি নিহত

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৫ মামলার আসামি কালা জনি নিহত

রাজধানীর রূপনগরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি আল আমিন ওরফে কালা জনি ওরফে জনি সরকার (৩২) নিহত হয়েছেন।  শনিবার গভীর রাতে মিরপুরের রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত আসামি আল আমিন ওরফে কালা জনি হত্যা, ধর্ষণসহ ১৫ মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর পেট্রোলটিম রাতে ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় সন্ত্রাসী দলের সঙ্গে বন্দুকযুদ্ধ হলে আসামি জনি নিহত হন। পরে নিহত জনির কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৪ এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির জানান, রূপনগর আবাসিক এলাকায় র‌্যাবের টহল দল রাস্তায় কয়েকজন যুবককে থামতে বললে তারা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে এক যুবক গুলিবিদ্ধ হন। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন

সর্বশেষ