রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং ও খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে দুইজন নিহত হয়েছেন।  সোমবার সকালে ও রোববার রাতে পৃথক এ দুর্ঘটনা ঘটে। সূত্র জানায়, সোমবার সকালে কমলাপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তুরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে (৪০) একজন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, রোববার রাত ১০টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩৫) অপর এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুককের মৃতদেহও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ