সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন১১ হাজার ইয়াবাসহ আটক ৪

১১ হাজার ইয়াবাসহ আটক ৪

নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ১১ হাজার ইয়াবাসহ ৪জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। রোববার সকালে শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মো.শহিদুল্লাহ(৩২), মো.বেলাল(২৫), মো.নিজাম(৩০) ও মো.রাসেল। তারা পিকআপ ভ্যানটিতে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো’র উপপরিচালক মো.আলী আসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের মেট্রো অঞ্চলের একটি টিম শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেয়। সেখানে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মো.ইব্রাহিম বাদি হয়ে একটি মামলা দায়ের করবেন।

আরও পড়ুন

সর্বশেষ