সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়জামালপুর ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

জামালপুর ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

জামালপুর ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। রোববার সকাল ৬টার দিকে জামালপুর সদর উপজেলায় লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখামুখি সংর্ঘষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, ভোরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী অটোরিকশাটি ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখামুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সিলেট-তামাবিল মহাসড়কের পীরের বাজারে ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রফিক মিয়া ৩৫, বাবুল (৩০) এবং অজ্ঞাত একজন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে জাফলং থেকে পাথরবোঝাই একটি ট্র্রাক দ্রুত গতিতে সিলেটের দিকে যাচ্ছিল। পীরের বাজার এলাকায় হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের কয়েকটি গাড়িকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান। অপর ২ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমসানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তারা মারা যান।
আরও পড়ুন

সর্বশেষ