শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসরকার বিদেশি নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে

সরকার বিদেশি নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে

মেট্রোরেলসহ অন্যান্য প্রকল্পে নিয়োজিত বিদেশি প্রতিনিধিদের সরকার পর্যাপ্ত নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  সোমবার নগর ভবনে মেট্রোরেল প্রকল্পে কর্মরত কনসালট্যান্ট, প্রকৌশলী, টেকিনিশিয়ান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। ঢাকায় ইতালীয় ও রংপুরে জাপানি নাগরিক খুনের পর বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা শহরে বিদেশি নাগরিকদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশে যেসব বিদেশি কর্মরত আছেন তাদের নিরাপত্তার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া রয়েছে। প্রকল্পে কর্মরত বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, তাদের বাসা, কাজের জায়গা এবং কোথাও যেতে চাইলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ