বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসচেতনতার মাধ্যমে শিশুপাচার ও নির্যাতন প্রতিরোধ সম্ভব

সচেতনতার মাধ্যমে শিশুপাচার ও নির্যাতন প্রতিরোধ সম্ভব

4R  2copy (1)বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও জেলা ইউনিটের চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম বলেছেন, সচেতনতার মাধ্যমে শিশুপাচার ও নির্যাতন প্রতিরোধ সম্ভব। আর এই কাজটি সুনিপুন ভাবে করতে পারবে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। কেননা যুব রেড ক্রিসেন্টের প্রতিটি স্কুল কলেজে ইউনিট রয়েছে। যুব সদস্যরা ক্লাস মোটিভেশনের মাধ্যমে সাধারণ ছাত্র-ছাত্রীদের সচেতন করে তুলতে পারবে।তিনি বলেন, সচেতনার অভাবে এবং নৈতিক স্খলনের কারণে সারা দেশে শিশু পাচার ও নিযার্তন প্রচুর পরিমানে বেড়েছে, এটি রোধকল্পে যুব সদস্যদের এগিয়ে আসতে হবে। রেড ক্রিসেন্টের জন্ম হচ্ছে মানবতার কল্যাণের লক্ষ্যে। অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্টের এই সেবা ছড়িয়ে আছে সমগ্র বিশ্বব্যাপী। জ্বীন হেনরী ডুনান্টের মতাদর্শে মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই শিশুপাচার ও নির্যাতন প্রতিরোধ করা সম্ভব সম্মলিতভাবে মানবতার কল্যাণে কাজ করলে সমাজে রাষ্ট্রে অন্যায় অবিচার আর থাকবে না। ক্ষুদা দারিদ্রমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। তিনি আজ ১২ আগষ্ট  ‘বিশ্ব যুব দিবস’ ২০১৫ এর র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যথাযোগ্য মর্যাদায় বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালিত হয় ‘বিশ্ব যুব দিবস’ ২০১৫। এবারের প্রতিপাদ্য বিষয় (Youth Civic Engagement) যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যেগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সার্বিক সহযোগিতায় নানা কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধে যুব রেড ক্রিসেন্টের ভূমিকা। সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে যুব সদস্যদের অংশগ্রহনে ইনোভেটিব আইডিয়া শেয়ার এবং আমার রেড ক্রিসেন্ট গল্প প্রতিযোগিতায় অংশগ্রহন করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন বিভিন্ন ইউনিটের যুব সদস্যরা।

পরবর্তীতে দিবসটির তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা ও দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট চট্টগ্রামে যুব প্রধান ও জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও জেলা ইউনিটের চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার এবং সিটি ইউনিটের সেক্রেটারী এইচ এম সালাউদ্দিন,। আলোচনায় সভায় বক্তব্য রাখেন জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দিন শাহ্ ও ডাঃ তিমির বরণ চৌধুরী, সিটি ইউনিটের  কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী তৌফিকুল আজম ও মহসিন উদ্দিন চৌধুরী ফয়সল। এছাড়া সিটি ইউনিটের কর্মকর্তা আবদুর রহিম আকন্দ, জেলা ইউনিটের কাজী জানে আলম এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের জিযাউল কবির সোহেল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, শাহরিয়ার মোরশেদ, আরাফাত হোসাইন, আওতাধীন বিভিন্ন স্কুল-কলেজ ইউনিটের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, সিনিয়র যুব সদস্য, মুক্তদল সদস্য ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন বিভিন্ন স্কুল-কলেজ ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডাঃ শেখ শফিউল আজম তাঁর বক্তব্যে আরো বলেন, রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুঃস্থ মানবতার কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। রেড ক্রিসেন্টে অন্যতম শক্তি যুব রেড ক্রিসেন্টের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় পুর্নবাসন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা ও বিভিন্ন উদ্ধার কাজ অত্যন্ত সফলতার সাথে করে আস্ছে। সম্প্রতি সৃষ্ট ঘূর্ণঝড় মোকাবিলায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামে প্রস্তুতি স্বরণ করে তিনি বলেন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ঘূর্ণীঝড় মোকাবিলার প্রস্তুতি অত্যান্ত প্রশংসনীয় ছিল। তাদের প্রস্তুতি দেখে জেলা প্রশাসন, সিটি করপোরেশন সহ সংশিষ্ট সকলেই প্রশংসা করেছেন। তিনি যুব সদস্যদের এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ করেন। তিনি যুব সদস্যদের আরো দক্ষ ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলার লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর ৪র্থ যুব সমাবেশ করার ঘোষণা দেন এবং আগামী ১৫-২১ জানুয়ারী ২০১৬ তারিখে চট্টগ্রামে ১৩তম জাতীয় ক্যাম্প করার ঘোষনা দেন। ডা. শফিউল আজম বলেন, যুব রেড ক্রিসেন্ট সদস্যদের মাধ্যমে রেড ক্রিসেন্ট এর প্রতিটি কাজ পরিচালিত হয়। প্রতিটি সময়(শান্তিকালীন এবং যুদ্ধ অথবা যে কোন প্রাকৃতিক দূর্য়োগে) যুব সদস্যরা কাজ করে থাকে। রেড ক্রিসেন্টের সাতটি মূলনীতিকে সামনে রেখে অত্যান্ত নিরপেক্ষতা এবং সততার সাথে যুব সদস্যরা প্রতিটি কর্মকান্ড পরিচালনা করে আসছে। সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন সমাজের সকলস্থরের মানুষ যে যার অবস্থান থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ