বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : প্রবাসী কল্যাণ...

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : প্রবাসী কল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই মালয়েশিয়া যাওয়ার নামে কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মঙ্গলবার  প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকা সফররত মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন।

রোববার দুপুরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ওহাব বিন মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি ঢাকায় আসে। এ প্রতিনিধি দলে আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পদমর্যাদার আন্ডার সেক্রেটারি শাহিল ইসলাম, জামিরি বিন মাত জায়িন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জুলকিফিল ইয়াকুব। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামও তাদের সঙ্গে ঢাকায় এসেছেন। মন্ত্রী সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, সেখানে লোক পাঠানোর পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।  তিনি জানিয়ে দেন, যারা সরকারিভাবে নিবন্ধন করেছিলেন, তাদের মধ্য থেকেই মালয়েশিয়ায় লোক পাঠানো হবে। এর বাইরে আবার যারা নতুন করে নিবন্ধন করবেন, তারাও যাওয়ার সুযোগ পাবেন।

নুরুল ইসলাম বিএসসি বলেন, প্রতিনিধি দলের সঙ্গে কম অভিবাসন মূল্যে শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। তবে সে মূল্য এখনও নির্ধারিত হয়নি। মালয়েশিয়ায় আগামী তিন বছরে ১৫ লাখ শ্রমিকের চাহিদা আছে জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এ বিবেচনায় আমাদের সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলো উন্নততর করছি, যেন সেখান থেকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে শ্রমিকদের পাঠাতে পারি। কৃষি, কারখানা, গৃহস্থালিসহ বিভিন্ন খাতে শ্রমিক নেবে মালয়েশিয়া। এই শ্রমিকদের সর্বনিম্ন বেতন হবে ৯শ’ রিংগিত, বাংলাদেশি টাকায় সাড়ে ১৭ হাজারেও বেশি। মালয়েশিয়ায় লোক নেওয়ার বিষয়ে সেখানকার এবং ও বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী তৎপর- এ বিষয়টি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, ‘নোবডি ক্যান বাই মি।’

আরও পড়ুন

সর্বশেষ