সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনযথাযথ প্রশিক্ষণ ছাড়া কোনো চালককে লাইসেন্স দেওয়া হবে না

যথাযথ প্রশিক্ষণ ছাড়া কোনো চালককে লাইসেন্স দেওয়া হবে না

মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিষয়ে আরো কড়াকড়ি নিয়ম চালু করা হবে উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, যথাযথ প্রশিক্ষণ ছাড়া কোনো চালককে লাইসেন্স দেওয়া হবে না। শনিবার দুপুরে মিরসরাইয়ের আবুতোরাব ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, চালকের ভুলের কারণে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মোটরযান আইন হালনাগাদ করার জন্য আগামী সংসদ অধিবেশনে নতুন আইন প্রস্তাব উত্থাপন করবো। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী (৫ম) বর্ষপূর্তির আগেই মিরসরাই ট্র্যাজেডির ঘটনাস্থলে নির্মাণাধীন স্মৃতি ফলকের কাজ শেষ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এরইমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য বরাদ্ধের ৩৫ লাখ টাকা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

এর আগে মন্ত্রী আবুতোরাব বিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত স্মৃতিফলকে ফুল দিয়ে নিহত শিক্ষার্থীদের স্মরণ করেন এবং আবুতোরাব ট্র্যাজেড়ি নিয়ে মোহাম্মদ হাসানের লিখা বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে শোক র‌্যালিতে অংশ নেন মন্ত্রী। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন শাহিন কাকলী, আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চেয়ারম্যান কবির নিজামী, শাহিনুল কাদের চৌধুরী, প্রধান শিক্ষক আবু জাফর ছাদেক, সরোয়ার, হাসান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ