প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কেডিএস এক্সেসরিজের আবেদন গ্রহণ আগামী গত ৯ আগস্ট থেকে শুরু হবে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অ্যালায়েন্স ফিন্যান্সিয়্যাল সার্ভিসেস লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৫তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করবে। এই কোম্পানিকে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কেডিএস এঙ্সেরিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা কোম্পানির ব্যবসা সমপ্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর কাজে ব্যয় করা হবে।




