বাঁশখালী উপজেলার প্রথম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি অনুমোদন প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক কাজী নাজিমুল ইসলাম স্বাক্ষরিত চশিবো/বিদ্যা/চট্ট.দ.(বাঁশ)/১২৫২/৯৭(অংশ-০১)/১১৮১(৩), তাং-৩০.০৬.১৫ নং স্বারকে প্রেরিত পত্রে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য কে.এম. সালাহ্উদ্দীন কামাল কে ম্যানেজিং কমিটি সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য বিদ্যালয়ের সভাপতি, সাধনপুর ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. ছমিউদ্দীন এর আকস্মিক মৃত্যুতে সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা কমিটি’র সভায় তাঁর জেষ্ঠ্য পুত্রকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়। নব নির্বাচিত সভাপতি আগামীতে বিদ্যালয় পরিচালনায় সংশ্লি¬ষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, নব-নির্বাচিত সভাপতি রাতা খোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, স্বপ্নীল বাঁশখালী’র স্থায়ী পরিষদের চেয়ারম্যান, রোটার্যাক্ট ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রালের অতীত সভাপতি, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন’র আজীবন সদস্য এবং বিভিন্ন শিক্ষা ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত।



