পহেলা জুলাই ২০১৫ ইং তারিখে এনায়েত বাজার জামে মসজিদে ইফতার সামগ্রী বিতরনের মাধ্যমে আর্ন্তজাতিক লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের প্রথম কার্যদিবস উদযাপন হয়। ১৪টি লিও ক্লাবের যৌথ সমন্বয়ে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন ডাঃ কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত বাজার কমিশনার আবদুল মালেক ও লিও জেলার সদ্য প্রাক্তন সভাপতি লিও আনিসুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন লিও জেলা সভাপতি লিও মোহাম্মদ ওবায়দুর রহমান, সহসভাপতি লিও জুনায়েত রহমান রিফাত, সচিব লিও মোঃ সাইফুল করিম আরিফ, কোষাদ্যক্ষ লিও আবু ফয়সাল রানা, অনুষ্ঠান কমিটির সভাপতি লিও জিয়াউল হক সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন লিও ক্লাবের সভাপতি বৃন্দ। অনুষ্ঠানে বক্তৃতায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও লিও জেলা সভাপতি আর্তমানবতায় সেবায় সকল লিও ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতার সামগ্রী বিতরনের মাধ্যমে লিও সেবা বর্ষের প্রথম কার্যদিবস উদযাপন



