নগরীর কোতয়ালি থানার নিউমার্কেট এলাকায় বহুতল একটি ভবনে জুতার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে গাজী টাওয়ার নামে একটি বহুতল ভবনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া জানান, গাজী টাওয়ারের চতুর্থ তলায় জুতার গুদামে রাত ৮টা ২৫ মিনিটে অাগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির কোন হিসাব তাৎক্ষণিকভাবে দিতে পারেননি বিশ্বান্তর বড়ুয়া।



