রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়হাসিনাকে মোদির সৌহার্দ্য উপহার

হাসিনাকে মোদির সৌহার্দ্য উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্ধ্র প্রদেশের ঐতিহ্যবাহী তাপিশ্রী (রঙিন সুতায় অলঙ্কৃত বস্ত্রখণ্ড) উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জামদানি শাড়ির মতো কারুকাজ করে আকর্ষণীয় এই তাপিশ্রী বুনেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী কারুশিল্পী গৌরবাথিনি রামানাইয়াহ।  শনিবার বিকেলে মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে বৈঠকের প্রাক্কালে এ তাপিশ্রী উপহার দেন। এসময় ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শেখ হাসিনাকে এই তাপিশ্রী উপহার দেওয়ার পর এ নিয়ে টুইট করেন নরেন্দ্র  মোদি। টুইটারে উপহার দেওয়ার ছবিও প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এই তাপিশ্রীতে স্থান পেয়েছে কল্পবৃক্ষ (হিন্দু পূরাণ অনুযায়ী ইচ্ছে পূরণের স্বর্গীয় বৃক্ষ) ও কামধেনু (সনাতন ধর্মের গোমাতা)। উপহার দেওয়ায় মোদিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

আরও পড়ুন

সর্বশেষ